শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

মানুষের চল

সরফরাজ   |   বুধবার, ২১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মানুষের চল

প্রতিটি যাত্রা কথা বলে পথ নিজেও কথা বলে পৃথিবীর সব দুঃখ-ভার বয়ে ক্ষীণ আশা হৃদয়ে নিয়ে মানুষ তুমি চলেছো কোথায়?

যেদিকে তাকাও, যত দূরেই চাও যেখানে আগাও, যত গভীরেই যাও সবকিছুর দোকানই চোখে পড়ে অথচ কোথাও খুঁজে মেলে না খাঁটি অনুভূতির কোনো রেশ।

আসলের চিহ্ন নেই, ভালোবাসার গন্ধ নেই মানুষ সব অচেনা, মমত্বশূন্য চারপাশে কেবলই অজানা মুখ এ জগতজুড়েই আপন-পরের গরল সমীকরণ সেখানে ভালোবাসার কোনো ঠাঁই নেই, যতটুকু সুখ বা দুঃখ যা-ই থাকুক না কেন, সকল অনুভূতি পরস্পর ভাগাভাগি করে নাও।

কতকাল ধরে আছ এই পৃথিবীতে? কোন কোন পথে পাড়ি জমিয়েছো? খোলা আকাশের নিচে অবিরাম ছুটে চলা তবুও গন্তব্যের দূরত্ব একই রয়ে যায়, পথের মাঝে হোঁচট খেয়ে প্রশ্ন জাগে- এখন কী পন্থা, কোন পথে মুড়ে চলা? সামনে নেই কোনো খোলা দরজা, কারও হৃদয়ে নেই কোনো আপন নীড়।

যেমন করে ধোঁয়ায় ভরে যায় ঘর তেমনি হৃদয়ে জমে ওঠে বিষাদ, কিন্তু হৃদয়ের জানালা যদি খুলে দাও তবে কি আর ধোঁয়া কুন্ডলি পাকায়? এতেই পারে মানুষ প্রাণবায়ু গ্রহণ করতে।

বিগত হওয়া মানুষের সব ‘গতকাল’ আজও আমাদের সাথেই রয়ে যায় এসব তো শূন্য, ফলাফল সবই জানা পরিণামের এই বাক্স-বোতল, হার্ডডিস্কগুলো সবই ঝেড়ে ফেলে দাও, খালি করে দাও, তোমারা দেখতে পাবে- আগামীর পৃথিবী কত উজ্জ্বল কত সুন্দর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office