শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

মালদ্বীপে ব্যবসায়ীকে হত্যার দায়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ২২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আদালত প্রতীকী ছবি

মালদ্বীপের ধানগেথি দ্বীপে ব্যবসায়ীকে হত্যার দায়ে এক প্রবাসী বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার দেশটির একটি আদালত এ রায় দেন।

মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যম আভাসের খবরে বলা হয়, সাজার আদেশ পাওয়া বাংলাদেশির নাম শাহ আলম ওরফে সেলিম মিয়া (২৯)। তিনি ধানগেথি দ্বীপে ওই বৃদ্ধ ব্যবসায়ীর দেখাশোনার কাজ করতেন।

গত ১৫ অক্টোবর দ্বীপের একটি পরিত্যক্ত বাড়ির কুয়া থেকে মাহমুদ আবুবাকুরুর (৫৭) লাশ উদ্ধার করা হয়। এর পরদিন সেলিম মিয়া গ্রেপ্তার হন।

সেলিমের বিরুদ্ধে হত্যাকাণ্ড ও মরদেহের প্রতি অবমাননার অভিযোগে মামলা হয়েছিল। তদন্ত চলাকালে নিজের অপরাধ স্বীকার করেন তিনি। আদালতে দুটি অভিযোগেই দোষী সাব্যস্ত হয়েছেন বাংলাদেশি এই প্রবাসী।

আদালতে মাহমুদ জানিয়েছেন, অর্থের জন্যই ওই ব্যবসায়ীকে হত্যা করেছিলেন তিনি। ওই সময় তাঁর ‘মাথায় শয়তান ভর করেছিল’।

রায় ঘোষণার আগে নিহত মাহমুদ আবুবাকুরুর পরিবারের জবানবন্দি নেন আদালত। সেখানে তাঁরা আদালতের কাছে মাহমুদকে হত্যার সমপরিমাণ সাজার আবেদন করেন। একই সঙ্গে মৃত্যুদণ্ডের সাজার বিকল্প হিসেবে ক্ষতিপূরণ নেওয়ার বিষয়টিও নাকচ করেন পরিবারের সাত সদস্য।

এদিকে মৃত্যুদণ্ড ছাড়াও মরদেহের অবমাননার দায়ে সেলিমকে আলাদাভাবে ১ মাস ২৪ দিন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। তবে বিচারক বলেছেন, এর মধ্যেই সেলিম এ পরিমাণ সময় কারাগারে কাটিয়েছেন। ফলে তাঁকে নতুন করে এই সাজা পেতে হবে না।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office