শিরোনাম
পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর পুরাতন গাড়ির যন্ত্রাংশের আড়ালে বিএমডব্লিউ রেসিং কার ও যন্ত্রাংশ যক্ষ্মা রোগ শনাক্তকরণে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দি‌চ্ছে জাপান ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় কুলাউড়ায় জাগরণ হাজীপুরের অভিষেক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ নির্ধারিত দামে এলপিজি পাওয়া না গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা এমটিবি ফাউন্ডেশনের বৃত্তি পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অটোরিকশা চার্জ দেওয়ার সময় গ্যারেজে আগুন, পুড়ল ১২ যানবাহন চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে

মিয়ানমারের সেনাবাহিনীকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে: যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস। ছবি: সংগৃহীত

মিয়ানমারের সামরিক জান্তা সরকারকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের মানুষ ও বেসামরিক সরকারকে ক্ষমতায় বসানোর পক্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এসব কথা বলেছেন।

চলতি মাসের প্রথম দিনে মিয়ানমারের সেনাবাহিনী নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে এক বছরের জরুরি অবস্থা জারি করা হয়। রক্তপাতহীন ওই অভ্যুত্থানের প্রথম প্রহরেই আটক করা হয় দেশটির শীর্ষ রাজনীতিকদের। এর মধ্যে মিয়ানমারের নির্বাচিত সরকারপ্রধান অং সান সু চি ও প্রেসিডেন্ট উ উইন মিন্টও রয়েছেন।

সংবাদ সম্মেলনে নেড প্রাইস বলেন, সামরিক জান্তার প্রতি যুক্তরাষ্ট্রের বদলায়নি। অবশ্যই ক্ষমতা ছেড়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তাদেরকে। মিয়ানমারের মানুষের প্রতি আমাদের অবস্থানেরও পরিবর্তন হয়নি।

তিনি বলেন, আমরা মিয়ানমারের জনগণের সঙ্গে আছি। সেখানে একটি বেসামরিক সরকারকে ক্ষমতায় ফেরাতে মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা বিশ্বব্যাপী আমাদের সমমনা মিত্র এবং সহযোগীদের সঙ্গে নিয়ে এই সমর্থন অব্যাহত রাখবো।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office