শিরোনাম
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ গ্যাসসংকটে বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ

সাফল্য উদযাপনের মাঝেই নতুন খবর দিলেন প্রভাস

বিনোদন ডেক্স   |   শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৬৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাফল্য উদযাপনের মাঝেই নতুন খবর দিলেন প্রভাস

সংগৃহীত ছবি

চলতি বছর দক্ষিণী সিনেমার সুপার স্টার প্রভাসের ‘সালার’ সিনেমা ‍মুক্তি পেয়েছে। এটি দর্শকরা বেশ লুফে নিয়েছেন। প্রভাস এখন রীতিমতো এ সিনেমার সাফল্য উদযাপন করছেন। ২০২৩ সালের শেষ মুহূর্তে এসে বক্স অফিস মাতিয়েছেন দক্ষিণী সিনেমার খ্যাতিমান এ নায়ক।

এরই মাঝে প্রভাসের নতুন খবর দিলেন প্রভাস, মানে তার সিনেমার ঘোষণা এসেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) এ নতুন সিনেমার কথা ঘোষণা করেছেন নির্মাতা মারুতি।

নির্মাতা মারুতি তার সোশ্যাল মিডিয়ায় এদিন একটি পোস্টার শেয়ার করে ঘোষণা করেন তার পরবর্তী কাজের কথা। সেখানে নতুন রূপে আসছেন প্রভাস-এমনটাই জানিয়েছেন।

নির্মাতা মারুতি তার পোস্টে লেখেন, ‘উত্তেজিত এবং এ মুহূর্তের জন্য বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম! আনন্দের সঙ্গে রেবেল স্টার প্রভাসকে নতুন রূপে নিবেদন করছি। পোঙ্গলে সকলের সঙ্গে দেখা হচ্ছে।’

ভক্ত-অনুরাগীদের উত্তেজনা বাড়িয়ে প্রভাসের একটি রঙিন ‘প্রি-লুক’ পোস্টার প্রকাশ করা হয় এদিন। ক্যাপশন থেকেই স্পষ্ট সিনেমা নাম বা প্রথম লুক প্রকাশ করা হবে পোঙ্গল উৎসবের আবহে।

প্রভাসের এবারের সিনেমার প্রযোজনার দায়িত্বে রয়েছেন টিজি বিশ্বপ্রসাদ ও বিবেক কুচিবোতলা। প্রভাসের আগামী এ সিনেমা সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ্যে আনা হয়নি।

গত ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রভাস অভিনীত অ্যাকশন ঘরানার সিনেমা ‘সালার’। বিশ্বজুড়ে এরই মধ্যে ৫০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে।

চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিল ওম রাউত পরিচালিত প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’। সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সেই সঙ্গে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সিনেমাটি।

এরপর ‘সালার’ সিনেমার সাফল্য প্রভাসের জন্য ভীষণ আনন্দের খবর। এ সিনেমায় প্রভাস ছাড়াও অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন, শ্রুতি হাসান প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office