শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

১৮ মার্চ পবিত্র শবে বরাত

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার কোথাও ১৪৪৩ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ৪ মার্চ শুক্রবার পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৫ মার্চ শনিবার থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ১৮ মার্চ শুক্রবার (১৪ শাবান ১৪৪৩, ৪ চৈত্র ১৪২৮) দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদ্‌যাপিত হবে।

আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সভায় ১৪৪৩ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, আজ ২৯ রজব ১৪৪৩ হিজরি (১৮ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ, ৩ মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।

সভায় ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু আ আউয়াল হাওলাদার, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান, প্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনুর মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মুশফিকুর রহমান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. ছাইফুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম, বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসনের উপসচিব মো. রায়হান কাওছার, ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) তানভীর ফরহাদ শামীম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. জহিরুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মুহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার উপাধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রশীদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহি জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ ও চকবাজার শাহি জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাতটি মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে উদ্‌যাপন করে থাকেন। এই রাতে মহান আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন।

মহিমান্বিত এই রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকিরে মগ্ন থাকেন। অনেকে রোজা রাখেন, দান-খয়রাত করেন। অতীতের গুনাহের জন্য ক্ষমাপ্রার্থনা ও ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন। শবে বরাত মাহে রমজানেরও আগমনী বার্তা দেয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office