শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এজেন্টদের বিকাশের আর্থিক সহায়তা

অর্থনীতি ডেস্ক   |   শনিবার, ২২ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ২১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এজেন্টদের বিকাশের আর্থিক সহায়তা

সংগৃহীত ছবি

রাজধানীর বঙ্গবাজার, নিউ সুপার মার্কেট এবং উত্তরার বিজিবি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৪ জন বিকাশ এজেন্টকে ঈদের আগে ৩০ হাজার টাকা করে অর্থ সহায়তা দিয়েছে বিকাশ।

শুক্রবার (২১ এপ্রিল) বিকাশের পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, বৃহস্পতিবার রাজধানীর নিউমার্কেট এলাকায় আনুষ্ঠানিকভাবে বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত এজেন্টদের বিকাশ অ্যাকাউন্টে সহায়তার টাকা পৌঁছে দিয়েছে বিকাশ কর্তৃপক্ষ। উত্তরায় আয়োজিত আরেক অনুষ্ঠানে সহায়তার অর্থ দেয়া হয় বিজিবি মার্কেটের আগুনে জীবিকা হারোনো বিকাশ এজেন্টেদের মাঝে। সহায়তা পাওয়া এজেন্টদের ৪৪ জন বঙ্গবাজার, ১২ নিউ সুপার মার্কেট এবং ৮ জন উত্তরার বিজিবি মার্কেটে ব্যবসা করে আসছিলেন।

এর আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে জনপ্রতি ২৫ হাজার টাকা করে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং কর্মচারীদের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল বঙ্গবাজারে, ১৫ এপ্রিল নিউ সুপার মার্কেটে এবং ১৭ এপ্রিল উত্তরার বিজিবি মার্কেটে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হয় এসব ব্যবসায়ীদের দোকান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office