শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

অতিবর্ষণে চট্টগ্রামে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু

জাতীয় ডেস্ক   |   রবিবার, ২৭ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অতিবর্ষণে চট্টগ্রামে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু

সংগৃহীত ছবি

অতি বর্ষণে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় পাহাড় ধসে বাবা ও সাত মাস বয়সি মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৭ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরীর ষোলশহর আই ডব্লিউ কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো- মো. সোহেল (৩৩) ও তার মেয়ে বিবি জান্নাত।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক।

তিনি বলেন, সকাল সাড়ে ৭টায় পাহাড় ধসে গুরুতর আহত দুজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-পরিচালক আবদুল্লাহ হারুন পাশা জানান, রোববার সকাল ৭টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে পাহাড় ধসের খবর আসে, সেখানে পাহাড়ের নিচে কাঁচা ঘর বানিয়ে সোহেল স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করতেন। রাতভর অতি বৃষ্টির পর সকালের দিকে আই ডব্লিউ কলোনির প্রায় ৫০ ফুট খাড়া পাহাড় থেকে মাটির খন্ড ওই ঘরের ওপর পড়ে। এতে চারজন মাটিতে চাপা পড়ে। স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে চিকিৎসকরা দুই জনকে মৃত ঘোষণা করেন।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত আট ঘণ্টায় ৭৬.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মাসের শুরুতেও টানা বর্ষণে চট্টগ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে প্রাণহানির পাশাপাশি দুর্ভোগে পড়েছিল লাখো মানুষ। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় তিন সপ্তাহের ব্যবধানে আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মাহমুদুল আলম।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office