শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

অভিনয়কে ভালোবাসে ‘নিশানা’

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ৩৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

অভিনয়কে ভালোবাসে ‘নিশানা’

মঞ্চ নাটক থেকে মূলত অভিনয় জগতে ২০১১ সালে পদার্পন করেন নিশানা খন্দকার। ঘাসফুল নদী শিল্পী গোষ্টীর পরিাচালক আব্দুস সালাম এর হাত ধরে মিডিয়া জগতে আগমন, ফরায়েজি ফখরুল অপু পরিচালিত ঢাকা ষ্টার মিডিয়া এন্ড ডান্স একাডেমিতে নৃত্যশিক্ষা গ্রহণ করেন।

গাজিপুর কালিয়াকৈর গোয়ালাবাথান গ্রামে তার জন্ম। বাবা আব্দুল জলিল একজন শিক্ষক মা রুলিয়া তালুকদার একজন গৃহিনী। এক ভাই এক বোন। সে বড়। লেখাপড়া শুরু গোয়ালবাথান প্রাথমিক বিদ্যালয় থেকে এরপর কালিয়াকৈর বালিকা উচ্চ বিদ্যালয় এবং কালিয়াকৈর ডিগ্রী কলেজ। বর্তমানে ফিল্ম-এর উপরে শিল্পকলা একাডেমি থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করছেন। তার পুরো নাম হলো নিশানা খন্দকার কৃপা (দিলু)।

বিটিভিতে তার উল্লেখযোগ্য নাটক হলো লালন ফকির, কোহিনুর। বিভিন্ন টেলিভিশনে বিজ্ঞাপনচিত্রে অভিনয় করছেন নিয়মিত। শর্টফিল্ম নিজে নির্মাণ করেন এবং অভিনয় করেন। তার নিজের পরিচালনায় শর্টফিল্ম লেডিবস, হ্যান্ডসাম চুমকি, মানবতা, থাবা, বন্ধুত্ব, প্রেমের জন্য, পিয়াস চুন্নি এবং ইলিয়াস হোসেন পরিচালিত বিতৃষ্ণা উল্লেখযোগ্য। অভিনয় এবং নৃত্য নিয়ে তিনি খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন।

মা-বাবার ইচ্ছা ছিল নিশানাকে উকিল বানাবেন কিন্তু নিশানা অভিনয়কে ভালোবেসে মিডিয়া জগতে সম্পৃক্ত হয়েছেন। তিনি ভালো অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করতে চান এবং অভিনয়কে পেশা হিসেবেই তিনি গ্রহণ করছেন। নিশানা দেশের বাইরে অনেক বার কালচারাল প্রোগ্রামে গিয়েছেন। তার নিজের একটি চ্যানেল রয়েছে কৃপা মাল্টিমিডিয়া। নিশানার খুবই জনপ্রিয় নাটক হলো মানবতা, হ্যান্ডসাম চুমকি, এখানে অনেক কিছু শিখার মতো উপকরণ রয়েছে। সিনেমায় ভালো চরিত্র পেলে অভিনয় করতে আগ্রহী নিশানা। তিনি চান অভিনয়ের মাধ্যমে দর্শক-¯্রােতার হৃদয়ে স্থায়ীভাবে স্থান করে নিতে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office