শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আইডিএলসি ফাইন্যান্স’এর নতুন চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

দেশের শীর্ষ নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স’এর নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী মাহমুদ সাত্তার। জানুয়ারি ০৮, ২০২৬ তারিখে অনুষ্ঠিত প্রতিষ্ঠানের ৩৬০ তম পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর আগে তিনি আইডিএলসি ফাইন্যান্স’ এর অন্যতম নমিনেটেড ডিরেক্টর ছিলেন।

আর্থিক খাতের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে ৪০ বছরেরও বেশি সময় ধরে নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন কাজী মাহমুদ সাত্তার। ১৯৮১ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে তাঁর কর্মজীবনের শুরু, পরবর্তীতে তিনি এই প্রতিষ্ঠানের হয়ে মুম্বাই ও মেলবোর্নেও দায়িত্ব পালন করেন। বাংলাদেশে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং ডিভিশনের নেতৃত্ব দেন তিনি। কাজী মাহমুদ সাত্তার দেশের প্রথম ইনভেস্টমেন্ট ব্যাংকিং আর্মের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত।

এযাবৎ দেশের দু’টি শীর্ষ কমার্শিয়াল ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি ও সিটি ব্যাংক পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও’র দায়িত্ব পালন করেছেন কাজী মাহমুদ সাত্তার। এছাড়াও তিনি ব্র্যাক ব্যাংক পিএলসি’র ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ও বোর্ড এক্সিকিউটিভ কমিটি’র চেয়ারম্যান, বিকাশ লিমিটেড’এর ডিরেক্টর, এবং আইপিডিসি ফাইন্যান্স’ এর চেয়ারম্যান পদে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। বর্তমানে তিনি আরএসএ অ্যাডভাইজরি লিমিটেড, আরএসএ সল্যুশন লিমিটেড ও ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড’এর চেয়ারম্যান ও ডিরেক্টর হিসেবে নিযুক্ত রয়েছেন। এছাড়াও তিনি আরএসএ এভিয়েশন লিমিটেড এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড’এর নমিনেটেড ডিরেক্টর।

কাজী মাহমুদ সাত্তারকে বাংলাদেশের ব্যাংকিং খাতের সমৃদ্ধির পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। বিশেষত, কর্পোরেট ব্যাংকিং ও ট্রেজারি অপারেশনসে তাঁর দক্ষতা সর্বজন প্রশংসিত। তিনি দেশীয় ব্যাংকগুলোর কার্যধারা আধুনিকায়ন, এবং স্থানীয় পরিচালনা রীতিনীতির সাথে আন্তর্জাতিক রীতির সফল সমন্বয়সাধনের মাধ্যমে তাঁর দূরদর্শী নেতৃত্ব গুণের পরিচয় দেন। এই খাতে আধুনিক ও উন্নততর প্রযুক্তিগত অবকাঠামো গঠনেও তাঁর ভূমিকা রয়েছে।

“চেয়ারম্যান হিসেবে কাজী মাহমুদ সাত্তারকে পেয়ে আমরা গর্বিত ও আনন্দিত”, বলেন আইডিএলসি ফাইন্যান্স’এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম জামাল উদ্দিন। “দেশীয় ও আন্তর্জাতিক অর্থবাজারে তাঁর দীর্ঘদিনের কার্য অভিজ্ঞতা রয়েছে। ইতোপূর্বে একাধিক প্রতিষ্ঠানকে সফলভাবে পরিচালনার মাধ্যমে তিনি আইডিএলসি পরিচালনা পর্ষদের গভীর আস্থা অর্জন করে নিয়েছেন। আমরা অত্যন্ত আশাবাদী, কাজী মাহমুদ সাত্তারের নেতৃত্বে আইডিএলসি উদ্ভাবনী ও সমৃদ্ধির পরবর্তী ধাপে প্রবেশ করবে”।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office