শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন মাহি

বিনোদন ডেস্ক   |   শনিবার, ২২ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন মাহি

সংগৃহীত ছবি

মাস কয়েক আগেই চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের উপ-নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিন্তু তাকে সেসময় মনোনয়ন দেওয়া হয়নি।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছিলেন মু. জিয়াউর রহমান। এরপর চলতি বছরের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত সেই নির্বাচনে বিজয়ী হয়েছেন তিনি।

প্রথমবারের মতো ক্ষমতাসীন দলের মনোয়ন না পেলেও হাল ছাড়ছেন না মাহি। আবারও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন তিনি। বর্তমানে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা।

গত দুই সপ্তাহ ধরে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ব্যস্ত সময় পার করেছেন মাহি। সেখানে বিভিন্ন গ্রামের মানুষের কাছে পৌছানোর চেষ্টা করছেন তিনি।

এ বিষয়ে মাহি বলেন, ‘এখানে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করছি। তা ছাড়া প্রতি দুই ইউনিয়ন মিলে একটা করে অনুষ্ঠানের আয়োজন করছি। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা, ভালো-মন্দ জানার চেষ্টা করছি। তারাও আমাকে পেয়ে অনেক খুশি। এ যেন এক অন্য রকম ভালো লাগা, ভালোবাসায় নিজেকে নিয়োজিত করেছি।’

বর্তমানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মাহি। রাজনীতিতে ব্যস্ত সময় পার করলেও খুব শীঘ্রই অভিনয়েও ফিরছেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office