শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন সিমিন হোসেন রিমি

রাজনীতি ডেস্ক   |   শনিবার, ২৬ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর নতুন সদস্য হয়েছেন সিমিন হোসেন রিমি। সেই সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন জাহানারা বেগম।

শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের পর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

এদিকে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদে মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন মেহের আফরোজ চুমকি। তাকে মহিলা আওয়ামী লীগের সভাপতি করা হয়। তার জায়গায় এখন মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে সংরক্ষিত আসনের সাবেক এমপি জাহানারা বেগমকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সিমিন হোসেন রিমিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়েছে।

সিমিন হোসেন রিমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের মেয়ে এবং গাজীপুরের এমপি। তিনি আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির সদস্য।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office