শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আজ বৈঠকে বসছেন তামিম-পাপন

খেলা ডেস্ক   |   রবিবার, ২৬ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আজ বৈঠকে বসছেন তামিম-পাপন

সংগৃহীত ছবি

গত ২৩ সেপ্টেম্বরের পর আর জাতীয় দলের হয়ে খেলেননি তামিম ইকবাল। বিশ্বকাপ দল থেকে নিজেকে প্রত্যাহার করার পর থেকেই দেশসেরা ওপেনার মাঠের বাইরে আছেন। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ঘরের মাঠের টেস্ট সিরিজ থেকেও তিনি নিজের নাম তুলে নেন। এমনকি পরে কিউইদের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাওয়ে সিরিজেও থাকবেন না তামিম। সবমিলিয়ে তামিমের ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এ নিয়ে আজ (রোববার) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তামিমের।

কিউইদের সঙ্গে বর্তমানে বাংলাদেশ দল টেস্ট সিরিজ খেলার প্রস্তুতি নিচ্ছে। আগামী মঙ্গলবার (২৮ নভেম্বর) থেকে দু’দলের প্রথম টেস্ট শুরু হবে সিলেটে। পরে ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্ট খেলে টাইগাররা উড়াল দেবে কেইন উইলিয়ামসনদের দেশে। সেই সিরিজের দলে থাকা ক্রিকেটারদের নামও প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। তবে সেখানেও তামিম খেলবেন না জানিয়ে দেওয়ায় অনিশ্চয়তা রয়েছে তার জাতীয় দলে ফেরা নিয়ে!

সেসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ বিসিবি সভাপতির বাসভবনে আলোচনায় বসার কথা রয়েছে তামিমের। এর আগে বিসিবির সঙ্গে তার সভা হওয়ার কথা ছিল গেল ২২ নভেম্বরে। যদিও সেই বৈঠক এখনও হয়নি। জানা গেছে, আজ দুপক্ষের বৈঠকে নির্ধারণ হতে পারে তামিমের পরবর্তী সিদ্ধান্ত। তবে বৈঠক শুরুর সময় নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, ধারণা করা হচ্ছে ২০২৪ সালের বিপিএল দিয়ে আবারও ২২ গজে প্রত্যাবর্তন করবেন তামিম। বিপিএলে তার দল ফরচুন বরিশালও তাকে নিয়ে বেশ আশাবাদী। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তামিম। যদিও সেখানে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। ফেসবুক পোস্টে তামিম লিখেছিলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office