শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আঞ্চলিক ও পরমাণু ইস্যুতে কোনো ছাড় নয় : খামেনি

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আয়াতুল্লাহ খামেনি।

আঞ্চলিক উপস্থিতি ও শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ক্ষেত্রে কোনো ছাড় দেবে না ইরান। আঞ্চলিক উপস্থিতি, পারমাণবিক ক্ষেত্রে বৈজ্ঞানিক উন্নয়ন ও অগ্রগতির পথ থেকে সরে আসার মতো প্রস্তাবগুলো আমাদের জাতীয় শক্তির জন্য আঘাত।

বৃহস্পতিবার ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। মেহের নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খামেনি বলেন, আঞ্চলিক উপস্থিতি আমাদের কৌশলগত দৃঢ়তা দেয়। পাশাপাশি পারমাণবিক বৈজ্ঞানিক অগ্রগতি অদূর ভবিষ্যতের চাহিদা পূরণের সাথে সম্পর্কিত। জাতীয় শক্তি যেকোনো দেশের জন্য অত্যাবশ্যক এবং যদি কোনো জাতি স্বাধীনতা, মাহাত্ম্য ও দৃঢ়তা অর্জন করতে চায় তাহলে তাকে শক্তিশালী হতে হবে, অন্যথায় দুর্বলতা, অপমান ও ভয়ের কারণে সব সময় বিদেশিদের লোভ-লালসার বিষয়ে উদ্বিগ্ন থাকতে হবে।
সর্বোচ্চ নেতা বলেন, জাতীয় শক্তির স্তম্ভগুলো একটির সঙ্গে আরেকটি জড়িত। এগুলো হচ্ছে- বিজ্ঞান-প্রযুক্তি, নিরাপত্তা ও প্রতিরক্ষা শক্তি, জনকল্যাণ, সংস্কৃতি-জীবনরীতি, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে জাতীয় স্বার্থ নিশ্চিত করতে রাজনীতি ও দর কষাকষির শক্তি এবং অন্য জাতিগুলোকে আকৃষ্ট করার মতো যুক্তি ও অবস্থান ইত্যাদি।

দেশটির বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে খামেনি আরও বলেন, নিষেধাজ্ঞার বাইরে থাকতে আমেরিকা বা অন্য কোনো শক্তির কাছে মাথা নত করা বড় ভুল এবং রাজনৈতিক শক্তির ওপর আঘাত। শত্রুকে সংবেদনশীল না করার অজুহাত দেখিয়ে প্রতিরক্ষা শক্তি কমানোর প্রস্তাবের চেয়ে সরল ও আনাড়ি প্রস্তাব আর হতে পারে না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office