শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপেলের জুস নিয়ে বিমানবন্দরের তিন কর্মকর্তাকে তরুণীর মারধর

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ৩০ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আপেলের জুস নিয়ে বিমানবন্দরের তিন কর্মকর্তাকে তরুণীর মারধর

সংগৃহীত ছবি

আপেলের জুস কেড়ে নেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরের তিন কর্মকর্তাকে মারধর করেছেন এক তরুণী। পরে বিমানবন্দরের কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই তরুণীকে গ্রেপ্তারের নথির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফোয়েনিক্স স্কাই হারবার ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) কর্মকর্তাদের ওপর হামলা চালান ১৯ বছর বয়সী মাকিয়াহ কোলম্যান নামের ওই তরুণী।

আদালতের নথিতে বলা হয়েছে, বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় তার কাছে আপেলের জুস পাওয়া যায়। নিরাপত্তা কর্মকর্তারা আপেলের জুস কেড়ে নেওয়ায় কোলম্যান বিরক্ত হন।

বিমানে কোনও ধরনের জুসই পরিবহন করার নিয়ম নেই। প্রতিবেদন অনুযায়ী, পরে ১৯ বছর বয়সী ওই তরুণী চিৎকার করতে শুরু করেন এবং ডাস্টবিন থেকে আপেল জুস তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় টিএসএর একজন কর্মকর্তা তাকে বাধা দেন।

ইন্ডিপেনডেন্ট বলছে, এর পরপরই কোলম্যান সেখানে উপস্থিত অন্যান্য কর্মকর্তাদের ওপর হামলা চালান। তিনি একজন নিরাপত্তা কর্মীর কনুইয়ে কামড় দেন, একজনের মাথায় আঘাত করেন এবং তৃতীয় একজনের চুলের ঝুঁটি ধরে টানা-হেঁচড়া করেন।

এই ঘটনার কয়েক মিনিটের মধ্যে ফোয়েনিক্স পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কোলম্যানকে গ্রেপ্তার করে। পরে কোলম্যানকে সাড়ে ৪ হাজার ডলার জরিমানা করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে কয়েকটি অপরাধের অভিযোগ আনা হয়েছে।

বিমানবন্দরের কর্মকর্তারা বলেছেন, টিএসএসএর দুই কর্মকর্তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে তারা কী ধরনের জখমের চিকিৎসা নিয়েছেন তা প্রকাশ করা হয়নি।

এক বিবৃতিতে ফোয়েনিক্স স্কাই হারবার ইন্টারন্যাশনাল বিমানবন্দরের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা ডেভিড পেকোসকি বলেছেন, বিনা উসকানিতে আমাদের কর্মীদের ওপর এ ধরনের নির্লজ্জ শারীরিক আক্রমণ অগ্রহণযোগ্য।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office