শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরতে পারেন সাকিব

স্পোর্টস ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরতে পারেন সাকিব

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিমের মতে, প্রত্যাশার চেয়েও দ্রুত সুস্থ হয়ে ওঠার কারনে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ দিয়েই ক্রিকেটে ফিরতে পারেন সাকিব আল হাসান।

সম্প্রতি ইনজুরি আক্রান্ত আঙুলে একটি এক্স-রে করিয়েছন সাকিব এবং রিপোর্ট ভালো এসেছে।

বিসিবির প্রধান চিকিৎসক ডঃ দেবাশিষ চৌধুরী আজ সাংবাদিকদের বলেন, ‘এক্স-রে রিপোর্ট বেশ ভালো । ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সাকিব ফিরতে পারবে বলে আমরা আশবাদী।’

গত মাসে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়েন সাকিব। এজন্য আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টে খেলতে পারছেন না তিনি।

টেস্ট দলে না থাকলেও ইতোমধ্যে ক্যাম্পে যোগ দিয়ে অনুশীলন শুরু করেছেন সাকিব। গত দু’দিন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং কিউরেটর গামিনি ডি সিলভার সাথে কথা বলতে দেখা গেছে সাকিবকে। আফগানিস্তানের বিপক্ষে কি ধরনের উইকেট ব্যবহার করা উচিত তা নিয়ে কথা বলেছেন তিনি।

দেবাশিষ বলেন, ‘সে যদি ফিরতে চায় তাহলে তাকে ফিট থাকতে হবে। এটি তার জন্য বড় চ্যালেঞ্জ। তার আঙ্গলের চিড় খুব বেশি সমস্যাকর ছিল না। কিছু দিনের মধ্যেই পুনর্বাসন শুরু করবেন তিনি।’

আগামী ১৪ জুন থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট।

একমাত্র টেস্টে পর সাদা বলের সিরিজের জন্য ভারত সফর করবে আফগানিস্তান। জুলাইয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আবারও বাংলাদেশে আসবে আফগানরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office