শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানে সংঘর্ষে ৩৬ জন নিহত

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২০ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় জঙ্গি তৎপরতা ও সহিংসতায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। শনিবার স্থানীয় একটি স্বাধীন যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় রিডাকশন ইন ভায়োলেন্স জানায়, গত ২৪ ঘণ্টায় আমাদের পর্যবেক্ষণ দল আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সের এক সদস্যসহ ৩৬ জন নিহত হওয়ার খবর পেয়েছে। এদের মধ্যে ৩৫ জনই তালেবান।

গ্রুপটি জানায়, এ সময়ে ৩১ তালেবান ও নিরাপত্তা বাহিনীর চার সদস্য আহত হয়েছে।

তারা আরও জানায়, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে চারটিতে এসব সহিংস ঘটনা ঘটে।

আফগান প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে পৃথক এক ঘটনায় সাত জঙ্গিকে গ্রেফতারের খবর নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশের জাজি আরিওব জেলায় জঙ্গি নির্মূল অভিযান চলাকালে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এ সময় পার্বত্য এ অঞ্চলের ওই জেলার বিভিন্ন এলাকা তালেবানের হাত থেকে মুক্ত করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office