শিরোনাম
হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী

আফগান সংকট: সরকার গঠন নিয়ে হামিদ কারজাইয়ের সঙ্গে আলোচনায় তালেবান

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ১২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবান এখন আন্তর্জাতিক স্বীকৃতি লাভের চেষ্টা করছে। সংগঠনটি দেশ পরিচালনা করতে চায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক রেখে। ক্ষমতা দখলের পর সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান। সেই সাথে নারীদেরকেও তাদের সরকারে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে তালেবান।

এদিকে, দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং একসময় দেশটির শান্তিপ্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়া আলোচনা পরিষদের নেতা আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে আলোচনায় বসেছেন তালেবানের জ্যেষ্ঠ নেতা আমির খান মুত্তাকি।

মঙ্গলবার রাজধানী কাবুলের রাজনৈতিক নেতাদের সঙ্গে এই আলোচনা শুরু হয় বলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এপি।
এপি আলোচনার সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় ওই কর্মকর্তা নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন।

এপি বলছে, তালেবানের সর্বশেষ ক্ষমতার সময় আফগানিস্তানের উচ্চ শিক্ষাবিষয়ক মন্ত্রী ছিলেন আমির খান মুত্তাকি। গত রবিবার আফগানিস্তনের প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে প্রেসিডেন্ট আশরাফ গনির পালিয়ে যাওয়ার আগে থেকেই আফগান রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছিলেন আমির খান।

কর্মকর্তারা বলেছেন, রাজধানী কাবুলে চলমান আলোচনার উদ্দেশ্য হলো তালেবানের অন্যান্য নেতাকে নতুন সরকারে আনা। তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক আফগান সরকার গঠন করা হবে।

তালেবানের হাতে পতনের পর আফগানিস্তানের রাজধানী কাবুলের পরিস্থিতি ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে। প্রেসিডেন্ট প্রাসাদসহ গুরুত্বপূর্ণ এখানকার সব প্রশাসনিক দপ্তর ও স্থাপনায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারা। সূত্র: এপি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office