শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

আবুল কালাম আজাদ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ০৮ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক আবুল কালাম আজাদ নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। এতদিন তিনি কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের পরিচালকের (মহাব্যবস্থাপক) দায়িত্বে ছিলেন। পদোন্নতির পর তাকে কমিউনিকেশন্স এবং লাইব্রেরি বিভাগে বহাল করা হয়েছে।

আবুল কালাম আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি গবেষণা, মনিটরি পলিসি, গভর্নর সচিবালয় ও কমিউনিকেশন্স বিভাগে দায়িত্ব পালন করেছেন।

তিনি যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের গাজী পরিবারের সন্তান। তার স্ত্রী রোকেয়া খাতুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের পরিচালক হিসেবে কর্মরত। তাদের তিন সন্তান রয়েছে।

আবুল কালাম আজাদ দুস্থদের সহায়তায় কাজ করা যশোরের ভাটাই-নূরজাহান অরফ্যান্স ফ্রেন্ড সংগঠনের নির্বাহী উপদেষ্টা ও ডোনার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office