শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আমরাই দেশকে ডুবিয়েছি: বাটলার

খেলা ডেস্ক   |   রবিবার, ০৫ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমরাই দেশকে ডুবিয়েছি: বাটলার

সংগৃহীত ছবি

বিশ্বকাপে ইংল্যান্ডের এমন ভরাডুবি শেষ কবে দেখেছে সবাই সেটা মনে করতে ইতিহাস ঘাটতে হবে। ক্রিকেটের জন্ম যে দেশে সে দেশটিরই এবারের বিশ্বকাপে সবচেয়ে খারাপ অবস্থা।

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তকমার অত্যধিক চাপে পিষ্ট হয়েছে বাটলার, স্টোকসরা। তাইতো ম্যাচ শেষে অধিনায়ক জস বাটলারের সহজ স্বীকারোক্তি তাদের কারণেই দেশ ডুবেছে।

ম্যাচ শেষে এক প্রতিক্রিয়ায় জস বাটলার বলেন, ‘এটিই ইংল্যান্ড ক্রিকেটের সর্বনিম্ন অবস্থা। এটা আমাদেরকে কষ্ট দিচ্ছে। আমাদের মনে হচ্ছে আমরা দেশকে ডুবিয়েছি এবং সেটা এই জার্সি পরিহিত অবস্থায়।’

বাটলারকে ধরা হয় ইংলিশদের অন্যতম সেরা ওয়ানডে ক্রিকেটার। কিন্তু বিশ্বকাপে তার ফর্ম খারাপ যাচ্ছে। বাটলার বলেন, ‘সবাই চাচ্ছিল অধিনায়ক হিসেবে আমি যেন সামনে থেকে নেতৃত্ব দেই; কিন্তু আমার সাম্প্রতিক ফর্ম সবাইকে কষ্ট দিচ্ছে। অবশ্যই দলের ব্যাটিং অর্ডারের আমার পজিশনটা গুরুত্বপূর্ণ। যে কারণে আমার খারাপ ফর্ম দলের পারফরম্যান্সে বড় আঘাত করে।’

বিশ্বকাপে আসার আগে বেশ ভালো ফর্ম ছিল বাটলারের; কিন্তু সেটির ধারাবাহিকতা রক্ষা করতে পারেননি। ‘বিশ্বকাপের আগে আমি বেশ ভালো ফর্মে ছিল। কিন্তু এমন বাজে ফর্ম আমাকে হতাশ করে দিয়েছে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office