শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আমার কোনো প্রেমিক নেই : ভাবনা

বিনোদন ডেক্স   |   বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমার কোনো প্রেমিক নেই : ভাবনা

সংগৃহীত ছবি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল আশনা হাবিব ভাবনা। বড় পর্দাতেও সরব উপস্থিতি রয়েছে তার। মডেলিং এবং অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও নাচেও বেশ পারদর্শী তিনি। শুধু তাই নয়, ভাবনা ছবিও আঁকেন দারুণ। বলা যায়, সকল গুণেই গুণান্বিত এই অভিনেত্রী।

শোবিজ অঙ্গনে দীর্ঘ সময়ের ক্যারিয়ার হলেও এখনও নিজের বিয়ে নিয়ে ভাবছেন না এই তারকা। যদিও ভাবনার সমসাময়িক সময়ের অনেক অভিনয়শিল্পী বিয়ে করে ফেলেছেন।

কয়েকবছর আগে এক নির্মাতার সঙ্গে নিজের প্রেমের খবর জানালেও বর্তমানে নাকি কারো সঙ্গে প্রেম করছেন না ভাবনা। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে তেমনটাই জানিয়েছেন তিনি।

কারো সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছে কি না এমন প্রশ্নে ভাবনা বলেন, ‘প্রেমের সময় কোথায়? আমার কোনো প্রেমিক নেই। কারণ, আমি সিনেমা নিয়ে খুব ব্যস্ত। নতুন বছরে দুইটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি, মুক্তির অপেক্ষায় রয়েছে আরও চারটি সিনেমা। এখন থেকে সিনেমা নিয়েই ব্যস্ত থাকব।’

তাহলে বিয়ে কবে করছেন— এমন প্রশ্নে ভাবনার সহজ উত্তর, ‘ভাগ্যে যেদিন লেখা থাকবে, সেদিনেই বিয়ে হবে। বিয়ে তো করতেই হবে, তবে আপাতত নয়। পরিবার থেকেও বিয়ে নিয়ে কোনো চাপ নেই।’

উল্লেখ্য, ছোট পর্দায় দীর্ঘদিনের অভিনয়ের পর ২০১৭ সালে ভয়ংকর সুন্দর সিনেমা দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ভাবনা। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ‘চারুলতা’ নামে নতুন একটি সিনেমায়। চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে ‘পায়েল’ সিনেমার শুটিং শেষ করেছেন অভিনেত্রী। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে সরকারী অনুদানের সিনেমা ‘যাপিত জীবন’। এটি পরিচালনা করছেন ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office