শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আমিনুল ইসলাম’র কবিতা : ধবল মেঘের দিনগুলি

  |   মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৩১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সেদিন মুখর ঢোল পাগলার কূলে

নৌকা এসে ভিড়েছিল পালে নিয়ে ছুটি

ঘাটের বাতাসে দোলা সাদা কাশফুলে

তোমার ওড়নাখানি বেঁধেছিল জুটি।

 

আমার বয়স শুধু ঝাঁপ দিতে চায়

তোমার বয়সে ওঠে পাগলার ঢেউ

কত ডাক বেজে ওঠে গাঙের হাওয়ায়

তুমি আর আমি ছাড়া শোনেনি তা কেউ।

 

সুখের খবর লিখে ঢেউয়ের চূড়ায়

প্রহর ছুটিয়া চলে দড়িছেঁড়া টানে

মাঠের গাছের মতো সকাল সন্ধ্যায়

আমরা ভরিয়া উঠি সময়ের দানে।

 

তারপর রূপকথা,– জানে রাজপথ

পাষাণের সিংহাসন মেটালে বাসনা

আরবি প্রবাদ তোলে নদীর শপথ

ফিরে দেখি কাশবন স্মৃতির আলনা।

 

দেড় যুগ যায় আজো পুরোনো আকাশে

গাঙের ওড়না ওড়ে শরতের মেঘ

ধবল মেঘের দিন ভাসিছে বাতাসে

একুশ শতকে হায় তামাদি আবেগ!

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office