শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আমিরকে নকল করলেন দেব!

বিনোদন ডেক্স   |   রবিবার, ২৫ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা আমির খানের লুক নকল করেছেন টলিউড অভিনেতা দেব! নেটদুনিয়ায় এমন অভিযোগই উঠছে। শুক্রবার (২৩ জুন) দেব অভিনীত ও প্রযোজিত ‘বাঘাযতীন’ ছবির নতুন একটি পোস্টার প্রকাশিত হয়। এরপর থেকেই তার এই নতুন লুক নিয়ে চলছে সমালোচনা।

মাথায় পাগড়ি, একমুখ দাড়ি, কাঁধে বন্দুক নিয়ে বিস্ফোরিত চোখে ক্যামেরার সামনে ‘বাঘাযতীন’ হিসেবে পোজ দিয়েছেন দেব। তার এই পোস্টের কমেন্ট বক্সেই মন্তব্য করা হয়েছে, ‘লাল সিং চাড্ডা’র মতো লাগছে তো…’।

কেউ কেউ আবার দেবের এই লুককে অক্ষয় কুমার অভিনীত ‘কেশরি’ লুকের সঙ্গেও তুলনা করেছেন। তাদের পাল্টা জবাব দিয়েছেন দেবের অনুরাগীরা। না জেনে এমন ‘উল্টাপাল্টা’ মন্তব্য করতেও বারণ করেছেন তারা।

অকুতোভয় বাঘাযতীন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সৈনিক। আত্মমর্যাদা ও জাতীয়তাবোধের অধিকারী ছিলেন তিনি। শোনা যায়, শুধুমাত্র একটি ছুরি নিয়ে তিনি একাই একটি বাঘকে মেরেছিলেন। সেই কারণেই তাকে ‘বাঘাযতীন’ নামে ডাকা হতো। মাত্র ৩৫ বয়সেই মারা যান তিনি।

এবার সেই মহান মানুষটিকেই রুপালি পর্দায় তুলে ধরবেন দেব। তার প্রযোজনা সংস্থার ব্যানারে ছবিটি পরিচালনা করছেন অরুণ রায়। আগামী ২০ অক্টোবর বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও মুক্তি পাবে ‘বাঘাযতীন’। এতে নবাগত সৃজা দত্তকে দেখা যাবে বাঘাযতীনের স্ত্রী ইন্দুবালার চরিত্রে। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তীকে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office