শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আমি জানি আমার মেয়েই হবে: মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক   |   শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

মাহিয়া মাহি। চিত্রনায়িকা। আজ দেশের ২১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে তাঁর ‘যাও পাখি বলো তারে’। মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ছবিটি মাহি তাঁর ক্যারিয়ারের সেরা ছবি হিসেবে উল্লেখ করেছেন। নতুন ছবি ও ব্যক্তিগত নানা প্রসঙ্গ নিয়ে কথা হয় তাঁর সঙ্গে-

‘যাও পাখি বলো তারে’ ছবিটি নিয়ে প্রত্যাশা কেমন?

সিনেমায় আমি এর আগে যত কাজ করেছি, সেগুলোর চেয়ে পুরোপুরি ভিন্ন এক ছবি ‘যাও পাখি বলো তারে’। এত প্রেম, ভালোবাসা আর আবেগের ছবিতে আগে কখনও কাজ করিনি। এ সিনেমায় অন্য রকম বন্ধুত্ব ও ভালোবাসার গল্প দর্শক খুঁজে পাবেন। আমার বিশ্বাস, যাঁরা ছবিটি দেখবেন, তাঁদের প্রত্যেকের হৃদয় ছুঁয়ে যাবে। ছবির দৃশ্যধারণের সময় থেকে শুরু করে ডাবিং পর্যন্ত দেখার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এটি আমার আলোচিত ‘পোড়ামন’ ছবিকেও ছাড়িয়ে যাবে।

কীসের বিচারে এটি আপনার ক্যারিয়ারের সেরা ছবি হবে বলে মনে করছেন?

প্রথমত. গল্প। দ্বিতীয়ত. মোস্তাফিজুর রহমান মানিক দারুণ একজন পরিচালক। তিনি অনেক যত্ন নিয়ে কাজটি করেছেন। এ ছাড়া আমি আর সহশিল্পী আদর সারাক্ষণ চরিত্রের মধ্যেই থাকতাম। শুটিং শেষ হওয়ার পরও সেই চরিত্রের ঘোর কাটতে সময় লেগেছিল।

এবার ব্যক্তিজীবন সম্পর্কে জানতে চাই। ক’দিন আগে মা হচ্ছেন বলে সুখবর দিয়েছেন…

আমি এখন জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত পার করছি। বাসায় থাকছি, চিকিৎসকদের পরামর্শমতো চলছি। মা হওয়ার অপেক্ষায় আছি। নিজেকে সময় দিচ্ছি, অনাগত সন্তানের জন্য নানা পরিকল্পনা করছি। এই পরিস্থিতিতে শুটিং করা সম্ভব নয়। তাই নতুন শুটিংয়ে অংশ নিচ্ছি না। আগে যেগুলোর কাজ করেছি, তা পর্যায়ক্রমে মুক্তি পাবে। সবার কাছে দোয়া চাই নতুন অতিথিকে যেন সুন্দরভাবে পৃথিবী আনতে পারি।

অনেক তারকাই তো এখন মা হওয়ার খবর লুকিয়ে রাখছেন। আপনি শুরুতেই তা প্রকাশ করলেন…

মা হতে যাচ্ছি- এটা আনন্দের খবর। আনন্দের খবর কেন লুকিয়ে রাখব! আমার কাছে মনে হয়েছে, এত বড় সুখবর লুকিয়ে রাখা ঠিক হবে না। তবে বাসার সবাই বলেছিল, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এ বিষয়ে কথা বলা যায় না। কিন্তু আমার কাছে মনে হয়েছে- না, বলে দিই। তাই বলে দিয়েছি। নিজের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিয়েছি।

অনাগত সন্তানের নাম কি ঠিক করে রাখা হয়েছে?

যদি মেয়ে হয় তাহলে নাম রাখব ফারিশতা। ছেলে হলে এখনও নাম ঠিক করিনি। কারণ, আমি জানি মেয়েই হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office