শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আম খাওয়ার আগে জেনে নিন এই ৪ নিয়ম

লাইফস্টাইল ডেস্ক   |   রবিবার, ২৩ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ২৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আম খাওয়ার আগে জেনে নিন এই ৪ নিয়ম

সংগৃহীত ছবি

গ্রীষ্মকাল অনেকের কাছে মধুর হয়ে ওঠে কেবল আমের কারণেই। পাকা আমের সুমিষ্ট স্বাদ আর ঘ্রাণে গরমের তীব্রতা অনেকটাই ভুলে যাওয়া সম্ভব হয়। শুধু স্বাদই নয়, আমের আছে অনেক পুষ্টিগুণও। কিন্তু আম খাওয়ার কিছু সাধারণ নিয়ম আছে। সেসব নিয়ম মেনে না চললেই বিপদ। চলুন জেনে নেওয়া যাক, আম খাওয়ার আগে কোন নিয়মগুলো মেনে চলবেন-

আম ও দই একসঙ্গে খাবেন না
দইয়ের সঙ্গে কখনো আম মিশিয়ে খাবেন না। এই দুই খাবার আলাদা আলাদাভাবে পুষ্টিকর হলেও একসঙ্গে খাওয়া ক্ষতিকর। আমে থাকা কিছু উপাদান দইয়ের সঙ্গে বিক্রিয়া ঘটাতে পারে। যে কারণে শরীরের জন্য ক্ষতিকর উপাদানের তৈরি হয়। বিশেষ করে ত্বকের বিভিন্ন সমস্যার কারণ হতে পারে এটি।

আম খাওয়ার পরে পানি খাবেন না
আম খাওয়ার পরপরই পানি খাবেন না। এতে হতে পারে হজমের সমস্যা। কারণ আমের উপাদানগুলো হজম হয়ে শরীরে মিশতে বেশ সময় লাগে। সেজন্য আম খাওয়ার অন্তত আধ ঘণ্টা পর পানি খান। নয়তো অ্যাসিড হয়ে যেতে পারে।

খাওয়ার আগে ভিজিয়ে রাখুন
আম কিনে আনুন বা নিজেদের গাছের, খাওয়ার আগে কিছু সময় অবশ্যই ভিজিয়ে রাখবেন। কারণ এতে থাকে ফাইটিক অ্যাসিড নামক উপাদান। এই অ্যাসিড শরীরের জন্য ক্ষতিকর। শরীরে নানা প্রক্রিয়ারও সৃষ্টি করতে পারে এই অ্যাসিড। তাই আম খাওয়ার আগে ৩-৪ ঘণ্টা ভিজিয়ে রাখুন।

রাতের খাবারের পরে আম নয়
রাতের খাবার খাওয়া হয়ে গেলে এরপর আর আম খাবেন না। কারণ আম হলো ভারী ধরনের ফল। এতে ক্যালোরির মাত্রা থাকে অনেকটা বেশি। রাতে খাবার খাওয়ার পরে আম খেলে সেই খাবার হজম করতে সমস্যা হবে, সেইসঙ্গে বাড়তে পারে ওজনও। তাই বিকেলে বা সন্ধ্যায় আম খেতে পারেন, খেতে পারেন দুপুরের খাবারের পরেও। তবে রাতের খাবারের পরে আম খাবেন না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office