শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

আরও বেড়েছে পেঁয়াজের দাম

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

জুলাইয়ের শুরুর দিকে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে বাজারে পণ্যটির দাম কিছুটা কমে আসে। কিন্তু জ্বালানি তেলের দর বাড়ার কারণে দাম কমার সেই সুফল বেশিদিন স্থায়ী হলো না। অন্যান্য নিত্যপণ্যের সঙ্গে বাজারে পেঁয়াজের দামও বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহে দাম দুই দফা বেড়েছে।
গতকাল সোমবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, ভালো মানের দেশি পেঁয়াজ কেজিতে আরও পাঁচ টাকা বেড়ে খুচরা পর্যায়ে ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মোটামুটি ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজিতে। এ ছাড়া আমদানি করা পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সপ্তাহখানেক আগেও সব ধরনের পেঁয়াজের দাম কেজিতে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত কম ছিল।
ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন ভাড়া বেড়েছে। তাছাড়া চাহিদার তুলনায় পেঁয়াজ আমদানি হচ্ছে কম। এ কারণে বাজারে দাম বেড়েছে।

এ ব্যাপারে কারওয়ান বাজারের খুচরা পেঁয়াজ ব্যবসায়ী রুহুল আমিন বলেন, পাইকারিতে কেজি ৫০ টাকার বেশি খরচ পড়ে যায়। এর সঙ্গে যাতায়াত ভাড়া মিলে প্রতি কেজিতে খরচ পড়ে ৫২ টাকার বেশি। এ ছাড়া কিছু ঘাটতি থাকে। কিছু পচে যায়। এ কারণে কিছুটা বাড়তি দর নিতে হয়।
তিনি বলেন, ডলারের দাম বাড়ার কারণে আমদানিকারকরা পেঁয়াজ কম আমদানি করছেন। আবার বড় ব্যবসায়ীদের কেউ কেউ মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টাও করছেন।

শ্যামবাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী হাজি মাজেদ বলেন, পরিবহন ভাড়া বাড়ার কারণে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। তবে আর বাড়ার আশঙ্কা নেই।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office