শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আরও ৫ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ১৬ লাখ গ্রাহক লেনদেন করবেন বিকাশে

অর্থনীতি ডেস্ক   |   শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

দেশের শীর্ষস্থানীয় ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, আরডিআরএস বাংলাদেশ, সিদীপ, কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশ ও হীড বাংলাদেশের প্রায় ১৬ লাখ গ্রাহকের ক্ষুদ্রঋণের কিস্তি পরিশোধ ও সঞ্চয়ের টাকা জমা দেওয়া সহজ, দ্রুত ও নিরাপদ করতে চুক্তিবদ্ধ হয়েছে এমএফএস প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড।

শনিবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে এসব প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকদের সঙ্গে বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ চুক্তি স্বাক্ষর করেন। এ সময় প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খুব শিগগির প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ওই সেবা চালু হতে যাচ্ছে। এর ফলে বিকাশ অ্যাপের ‘মাইক্রোফাইন্যান্স’ আইকনে ট্যাপ করে অথবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে মাইক্রোফাইন্যান্স পেমেন্ট অপশন থেকে সহজ কয়েকটি ধাপে গ্রাহকরা ঋণের কিস্তি পরিশোধ ও সঞ্চয়ের টাকা জমা দিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাশ ক্ষুদ্রঋণ খাতের পেমেন্ট আদায় প্রক্রিয়াকে আরও সহজ ও ডিজিটাল করার জন্য আধুনিক ও গ্রাহকবান্ধব এ সল্যুশন নিয়ে এসেছে। এর ফলে একদিকে যেমন গ্রাহকদের ঋণ ও সঞ্চয়ের টাকা পাঠানো নিরাপদ ও নিশ্চিন্ত হবে, অন্যদিকে প্রতিষ্ঠানগুলোর জন্যও ঋণ আদায় ও সঞ্চয়ের অর্থ সংগ্রহ ব্যবস্থাপনা আরও সহজ এবং সময়সাশ্রয়ী হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office