শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন কাল

জাতীয় ডেস্ক   |   রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

আর্জেন্টিনার পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনা মন্ত্রী সান্তিয়াগো কাফিয়ারো দুই দিনের সফরে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় আসছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

দ্বিপক্ষীয় বৈঠক শেষে মোমেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে একটি নৈশভোজের আয়োজন করবেন।

ঢাকায় আর্জেন্টিনার মিশন পুনরায় খোলার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াও বাণিজ্য ও বিনিয়োগ ইস্যু নিয়ে আলোচনা করবেন কাফিয়ারো।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সাক্ষাৎ করবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office