শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নতুন ডিএমডি সৈয়দ আবুল হাশেম

বিজ্ঞপ্তি   |   সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

দেশের শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এ উপ-ব্যবস্থপনা পরিচালক (ডিএমডি) এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ আবুল হাশেম এফসিএ, এফসিএমএ। এর আগে তিনি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর উপব্যবস্থপনা পরিচালক (ডিএমডি) এবং সিএফও হিসেবে কর্মরত ছিলেন।

২০০০ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এ প্রিন্সিপাল অফিসার হিসেবে তিনি তার ব্যাংকিং পেশাজীবন শুরু করেন। দীর্ঘ ২৬ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি সহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে সৈয়দ আবুল হাশেম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ) এবং ফেলো কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (এফসিএমএ)।

তিনি ব্যাংকিং ডিপ্লোমাসহ দেশে এবং বিদেশে ফাইন্যান্সের ওপর বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office