শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আশুলিয়ায় জমজমাট ক্যাসিনো, গ্রেফতার ২৫ জুয়াড়ি

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

র‌্যাবের হাতে গ্রেফতারকৃত ২৫ জুয়াড়ি

সাভারের আশুলিয়ায় একটি মিনি ক্যাসিনোর আসরে অভিযান চালিয়ে ২৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।

এ সময় ক্যাসিনো জুয়ার আসর থেকে ছয় সেট প্লেয়িং কার্ডসহ একটি ইলেকট্রিক ক্যাসিনো বোর্ড, ২৪টি মোবাইল ফোনসেট এবং নগদ ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানাধীন বলিভদ্র ও পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো—সিরাজগঞ্জের মোতালেব, আলমগীর, নাটোরের জহিরুল ইসলাম, নওগাঁর সবুর মণ্ডল, রাজু, সাজ্জাদ হোসেন, রহিদুল বাঘ, আবুল কালাম, তৌফিক হোসেন, নোয়াখালীর জাকির হোসেন, মাদারীপুরের ইলিয়াস, আজিজুল, গোপালগঞ্জের কামাল শিকদার, সুহাগ লস্কর, রবিউল ইসলাম, পিরোজপুরের আবুল হোসেন, কুড়িগ্রামের রিপন মিয়া, জামালপুরের মিলন রায়, রাজশাহীর শহিদ প্রমাণিক, রবিউল হোসেন, বগুড়ার বেলাল শেখ, ঢাকার শাহ আলম, জয়পুরহাটের সাগর, কুমিল্লার মজিবুর রহমান এবং গাইবান্ধার সুহেল।

র‌্যাব-৪-এর সহকারী পুলিশ সুপার সাজেদুল সজল বলেন, গ্রেফতারকৃত জুয়াড়িরা অভিযোগের সত্যতা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতে ক্যাসিনোসহ অনলাইন ক্যাসিনো বিরোধী নজরদারি ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office