শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আসামের সীমান্তবর্তী ৪ জেলায় বিশেষ সামরিক আইনের মেয়াদ বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ০৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে আমলে নিয়ে আসামের চার জেলায় ‘আর্মড ফোর্সেস (স্পেশাল পাওয়ার্স) অ্যাক্ট’ বা এএফএসপিএ নামের একটি বিশেষ সামরিক আইনের মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে ভারতের সেনাবাহিনীর আসাম কমান্ড। এই জেলাগুলো হলো তিনসুখা, ডিব্রুগড়, চরাইদহ এবং শিভাসনগর।

এই আইন জারির ফলে ভারতের সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই চার জেলার যে কোনো জায়াগায় অভিযান চালিয়ে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন। এক্ষেত্রে কোনো আদেশ বা গ্রেপ্তারি পরোয়ানার দরকার হবে না তাদের।

বুধবার ভারতের সেনাবাহিনীর আসাম কমান্ডের পক্ষ থেকে দেওয়া হয়েছে, “প্রতিবেশী বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কারণ আসামের সীমান্তবর্তী এলাকাগুলোতে অনুপ্রবেশকারীদের অধিকহারে প্রবেশের আশঙ্কা এবং এর জেরে রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতির আশঙ্কা দেখা দিয়েছে। তাই সার্বিক দিক বিবেচনা করে চার সীমান্তবর্তী জেলা তিনসুখা, ডিব্রুগড়, চরাইদহ এবং শিভাসনগরে এএফএসপিএ আরও ৬ মাস কার্যকর রাখার সিদ্ধান্ত নিয়েছে আসাম কমান্ড।”

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা বন্ধে ১৯৯০ সাল থেকে বিভিন্ন সময়ে আসামে এএফএসপিএ জারি করা হয়েছে। সর্বশেষ গত বছর অক্টোবরে আসামের জোরহাট, গোলাঘাট, করবি আঙলং, দিমা হাসাও, তিনসুখা, ডিব্রুগড়, চরাইদহ এবং শিভাসনগরে জারি করা হয়েছিল এই বিশেষ সামরিক আইনটি।
সম্প্রতি জোরহাট, গোলাঘাট, করবি আঙলং এবং দিমা হাসাও থেকে আইনটি তুলে নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে আসাম কমান্ডের বিজ্ঞপ্তিতে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office