শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

আয়রন শিট ও স্টিল পণ্য উৎপাদন খরচ কমবে

অর্থনীতি ডেস্ক   |   রবিবার, ১২ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

আগামী ২০২২-২৩ অর্থবছর থেকে দেশে গ্যালভানাইজড আয়রন শিট বা স্টিলজাত পণ্য উৎপাদনে খরচ কমবে। কারণ নতুন বাজেটে এসব পণ্য উৎপাদনে ব্যবহৃত এইচ আর কয়েল এবং জিঙ্ক অ্যালয় জাতীয় কাঁচামাল আমদানির কর কমানো হয়েছে।

এতদিন এইচ আর কয়েল এবং জিঙ্ক অ্যালয় আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক দিতে হতো। নতুন অর্থবছরে তা দিতে হবে ৩ শতাংশ।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য যে বাজেট পেশ করা হয়েছে, সেখানে অর্থমন্ত্রী এ প্রস্তাব করেছেন। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেছেন, ভৌত অবকাঠামো নির্মাণ ও সরকারি আশ্রয়ণ প্রকল্পের অন্যতম উপকরণ হচ্ছে গ্যালভানাইজড আয়রন শিট বা স্টিলজাত পণ্য। এসব পণ্য উৎপাদনে নিয়োজিত শিল্প প্রতিষ্ঠানকে কর সুবিধা প্রদান করা হলে ভৌত অবকাঠামো নির্মাণ ও সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাস্তবায়ন সহজ ও মূল্যসাশ্রয়ী হবে।

এ পরিপ্রেক্ষিতে গ্যালভানাইজড আয়রন শিট বা স্টিলজাত পণ্য উৎপাদনে ব্যবহৃত এইচ আর কয়েল এবং জিঙ্ক অ্যালয় জাতীয় কাঁচামাল আমদানির ক্ষেত্রে শুল্ক কমানোর প্রস্তাব করেছেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office