শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আ.লীগের প্রার্থী হতে চান অপু বিশ্বাস

বিনোদন ডেক্স   |   শনিবার, ১৮ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আ.লীগের প্রার্থী হতে চান অপু বিশ্বাস

সংগৃহীত ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়ার ইচ্ছে রয়েছে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসের। গতবারও নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন তিনি। কিন্তু সেবার আ.লীগ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়নি।

এরপরও নির্বাচনে আওয়ামী লীগের বিভিন্ন প্রচার অনুষ্ঠানে দেখা গেছে এ নায়িকাকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না পেলেও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন, এবারও নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে পরিকল্পনা রয়েছে তার। আর সুযোগ পেলে নৌকা প্রতীকে নির্বাচনের মাঠে নামবেন তিনি।

অপু বিশ্বাস বলেন, ‘এবার নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে পরিকল্পনা রয়েছে। আমার কাছে মনে হয় নারীদের তুলে ধরতে একজন নারীই প্রয়োজন। যেমনটা আমাদের প্রধানমন্ত্রী। তিনি সবসময় নারী নেতৃত্বকে সাপোর্ট দেন।’

তিনি আরও বলেন, ‘অপু বিশ্বাসের জায়গা নারীদের কাছে ভিন্নরকম। বিশেষ করে ব্যক্তিত্ব, সন্তানের মা এবং একজন নারী হিসেবে। তো প্রার্থী হওয়ার সেই সুযোগ যদি আমাকে করে দেয়, তাহলে অবশ্যই আমি নির্বাচন করব।’

অপু বিশ্বাস বাদেও আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন দলের টিকিট পেতে মরিয়া হয়ে আছেন শোবিজ অঙ্গনের একাধিক তারকা। যাদের মধ্যে রয়েছে চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা মাহিয়া মাহিদের নাম।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office