শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে পাকিস্তান দলে ফিরলেন রউফ-হাসান

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০২ মে ২০২৪   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে পাকিস্তান দলে ফিরলেন রউফ-হাসান

সংগৃহীত ছবি

আগামী টি-টোয়েন্টি বিশ^কাপের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজের জন্য পাকিস্তান দলে ডাক পেয়েছেন দুই পেসার হারিস রউফ এবং হাসান আলি। আগামী জুনে শুরু হওয়া বিশ^কাপের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে দু’টি টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।

আয়ারল্যান্ড-ইংল্যান্ড জন্য ঘোষিত ১৮ সদস্যের দলে রাখা হয়েছে গেল মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়া উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান, আজম খান এবং মোহাম্মদ ইরফান খানকে।

তবে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল এখনও ঘোষণা করেনি পাকিস্তানের নির্বাচকরা।

লাহোরে এক সংবাদ সম্মেলনে নির্বাচক ওয়াহাব রিয়াজ বলেন, ‘আমাদের কিছু খেলোয়াড়ের ফিটনেস সমস্যা রয়েছে। আশা করি, ইংল্যান্ড সফরকালীন আমরা বিশ্বকাপের দল চূড়ান্ত দল ঘোষনা করতে পারবো।’

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়মনুযায়ী পহেলা মে’র মধ্যে বিশ^কাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষনা করতে হবে বিশ্বকাপে অংশ নেওয়া ২০টি দলকে। তবে ২৫ মে’র মধ্যে প্রাথমিক দলে পরিবর্তন করা সুযোগও রেখেছে আইসিসি।

গত ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সময় কাঁধের ইনজুরিতে পড়ার পর জাতীয় দলের হয়ে কোন ম্যাচ খেলেননি ৩০ বছর বয়সী রউফ।

রিয়াজ বলেন, ‘বোলিং শুরু করেছেন রউফ। ইংল্যান্ড সিরিজের আগে ম্যাচ খেলার জন্য ফিট হয়ে যাবে সে।’

২০২২ সালের সেপ্টেম্বর থেকে পাকিস্তানের হয়ে কোন টি-টোয়েন্টি ম্যাচ না খেলা হাসানকে নিয়ে রিয়াজ বলেন, ‘ব্যাক আপ হিসেবে আমরা হাসানকে দলে নিয়েছি।’

প্রথমবারের মত টি-টোয়েন্টি দলে সুযোগ হয়েছে স্পিন অলরাউন্ডার আঘা সালমানের। পাকিস্তানের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে সালমানের।
১০, ১২ এবং ১৪ মে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে খেলবে পাকিস্তান।

২২ মে থেকে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে পাকিস্তান। সিরিজের পরের তিন ম্যাচ হবে যথাক্রমে- ২৫, ২৮ এবং ৩০ মে।

আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজের জন্য পাকিস্তান টি-টোয়েন্টি দল : বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ইরফান, নাসিম শাহ, সাইম আইয়ুব, আঘা সালমান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office