শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনের খারকিভে বোমায় ভারতীয় শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ০১ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

খারকিভে হামলা চালিয়েছে রুশ সেনারা ছবি: রয়টার্স

ইউক্রেনে বোমা হামলায় আজ মঙ্গলবার এক ভারতীয় ছাত্র নিহত হয়েছেন। এ তথ্য জানিয়ে ইউক্রেনে আটকে পড়া ১২ হাজার ভারতীয় নাগরিককে নিরাপদে বের হওয়ার সুযোগ দিতে মস্কো ও কিয়েভকে আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী টুইটারে বলেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করছি যে মঙ্গলবার সকালে খারকিভে গোলাগুলিতে একজন ভারতীয় ছাত্র প্রাণ হারিয়েছেন।’

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খারকিভে বোমার আঘাতে ওই ছাত্রের মৃত্যু হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউক্রেন ও রাশিয়ার দুই রাষ্ট্রদূতকে মঙ্গলবার বিকেলে ডেকে পাঠিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব। ভারতীয় ছাত্রদের ইউক্রেন থেকে যাতে দ্রুত বের করে আনা যায়, সে বিষয়ে তাঁদের সঙ্গে আলোচনা হবে বলে জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউরোপীয় দেশটিতে আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেনের দ্বিতীয় শহর খারকিভ রুশ বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

মঙ্গলবার আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ বলেছেন, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার সকালে শহরের প্রাণকেন্দ্র ফ্রিডম স্কয়ারে এ হামলা হয়। সেখানকার সরকারি কার্যালয়গুলো এ হামলার লক্ষ্যবস্তু ছিল বলে মনে করা হচ্ছে।

রাশিয়ার আক্রমণের আগে ইউক্রেনে প্রায় ২০ হাজার ভারতীয় নাগরিক ছিল। কর্মকর্তাদের মতে, এর মধ্যে প্রায় আট হাজার ইউক্রেন ছাড়তে পেরেছেন। ভারতে পৌঁছেছেন ১ হাজার ৪০০ জন।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুসারে, কিছু ভারতীয় ছাত্রকে প্রতিবেশী দেশে পারাপারে বাধা দেওয়া হচ্ছে। সীমান্তরক্ষীরা তাঁদের পাস দিতে অস্বীকার করে অর্থ দাবি করছেন বলে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office