শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ইউক্রেনে দূর পাল্লার অস্ত্র পাঠানো হলে হামলা চালানো হবে: রুশ রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ০২ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

যুক্তরাজ্যে নিয়োজিত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কেলিন

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে যুক্তরাজ্যকে হুমকি দিয়েছে রাশিয়া। দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কেলিন বলেছেন, দূর পাল্লার আর্টিলারি অস্ত্র এবং জাহাজ বিধ্বংসী অস্ত্র পাঠালে সেগুলো লক্ষ্যবস্তু বানানো হবে এবং তা হবে বৈধ।

শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘তাস’ এ এক সাক্ষাৎকারে রাশিয়ার রাষ্ট্রদূত এই মন্তব্য করেন।

রাষ্ট্রদূত আন্দ্রে কেলিন বলেন, ইউক্রেনে যেকোনো অস্ত্র (বিশেষ করে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী যে অস্ত্রের কথা বলেছেন) পাঠানোর অর্থ অস্থিতিশীল করা। তারা পরিস্থিতিকে আরও খারাপ করছে আরও রক্তাক্ত করছে।
যুক্তরাজ্যের অস্ত্র ইউক্রেনে পাঠানো হলে রাশিয়ার সেনাবাহিনীর জন্য সেগুলো টার্গেট করা ‘বৈধ’ হবে বলেও মন্তব্য করেন তিনি।

চলমান যুদ্ধে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এসব অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের সেনাবাহিনী দেশটির বিভিন্ন স্থানে রাশিয়ার সেনাদের অগ্রযাত্রা রুখে দিচ্ছে।

এ পরিস্থিতিতে দেশটিতে পশ্চিমা অস্ত্র ও অস্ত্র সরবরাহের বহরকে হামলার লক্ষ্যবস্তু বানানো হতে পারে বলে জানিয়েছে রাশিয়া।

পূর্বে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকোভ ইউক্রেনে বিদেশি অস্ত্রে হামলার হুমকি দিয়েছিলেন।

সূত্র: সিএনএন

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office