শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ইউরোজোনে মূল্যস্ফীতিতে রেকর্ড

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ০১ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ইউরোজোনের মূল্যস্ফীতিতে নতুন রেকর্ড হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন স্ট্যাটিস্টিকস এজেন্সির তথ্যমতে, গত জুলাই মাসে ইউরোজোনের ১৯ দেশে গড় বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮ দশমিক ৯ শতাংশ। এর আগের মাস জুনে যা ছিল ৮ দশমিক ৬ শতাংশ। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়াই মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার প্রধান কারণ বলে মনে করছেন বিশ্নেষকরা।

প্রসঙ্গত, ইউরোজোন বাংলাদেশের রপ্তানির প্রধান বাজার। গত ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির ৪৫ শতাংশই হয়েছে ওই অঞ্চলে। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় সেখানে পণ্য কেনার চাহিদা কমে বাংলাদেশের রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে- এমন আশঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা।

গত জুলাই মাসে ইউরোজোনে জ্বালানি তেলের দাম ৩৯ দশমিক ৭ শতাংশ বেড়েছে। পরিবহন ব্যয় বৃদ্ধি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সরবরাহ বিঘ্নিত হয়ে বিভিন্ন খাদ্য ও পানীয়ের দাম বেড়েছে ৯ দশমিক ৮ শতাংশ।

তবে ইউরোপের ওই দেশগুলোর অর্থনৈতিক অবস্থার খানিকটা উন্নতি হয়েছে। গত এপ্রিল থেকে জুন- এই তিন মাসে আগের প্রান্তিকের তুলনায় ইউরোজোনের অর্থনীতিতে শূন্য দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office