শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

ইউসিবি ব্যাংককর্মীর সন্তানদের ছাড় দিচ্ছে স্কলাসটিকা

বিজ্ঞপ্তি   |   শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) কর্মীদের সন্তানদের জন্য দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান স্কলাসটিকায় লেখাপড়ার বিশেষ সুযোগ তৈরি হয়েছে। এ লক্ষ্যে ইউসিবি ও স্কলাসটিকার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় ইউসিবি পিএলসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইউসিবির চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দ হাসনাইন মামুন এবং স্কলাসটিকার ম্যানেজিং ডিরেক্টর মাদিহা মুরশেদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ; চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হক, স্কলাসটিকার পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট ও স্ট্র্যাটেজিক প্ল্যানিং বিভাগের পরিচালক আমের আহমেদ।

উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই অংশীদারত্বকে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে একটি সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office