শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ইমরুল কায়েস’র কবিতা ‘যোগাযোগ’

  |   বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ২৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ইমরুল কায়েস’র কবিতা ‘যোগাযোগ’

শত চেষ্টা করেও ফেরাতে পারি নি,
করতে পারিনি তুমি নামের পুরনো সেই যোগাযোগ।
সময়ের ব্যবধানে বেড়েই চলেছে
বেড়েই চলেছে তুমি নামের হাজারো অভিযোগ।

তোমার নামে কাগজে লেখা চিঠি গুলো
এখন আর ডাক বাক্সে পরে থাকে না,
ঠিকানা যা দিয়েছিলে তা ছিল হাজারো ভূলে ভরা
একটি প্রশ্নের উত্তর জানতে জীবনে চলছে আজও খরা

রোজ তুমি যে আকাশে চাঁদ দেখো আমিও তা দেখি,
শুধু দেখি না তোমায়।
রোজ তুমি যে শীতল বাতাসের শিহরিত হও,
তা ছুঁয়ে গেলেও আমায় তবুও তুমিহীনা কেটেই যাচ্ছে সময়।

শুধু মনের জমানো কথা গুলো ফোনের
ওপারে তোমার কাছে পৌছায় না।
পৌঁছায় না আজ আমার হাজারো আকুতি,
বলো তুমি কোন অপরাধে করলে এমন ক্ষতি।

শীতের যে শিষ-শিরানী হিমেল হাওয়া
তোমার গায়ে লাগে একই হাওয়ায় আমি পাই।
তবুও হ্নদয় স্পন্ধনে কাঁপনি আজও
পুড়ে করছে আমায় ছাঁই।

শুধু দেহের সাথে শুষ্ক হয় আজো আমার এই পুরা মন,
যাবার বেলায় ফেরাতে পারিনি তোমার করতে পারিনি বারণ।
ছিল বুঝি হাজার এর কারন,
তাই তো আজও করেই চলেছি তুমি নামের কারাবরণ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office