শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আলোচনা এপ্রিলে

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রতীকী ছবি।

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে দেশটির সঙ্গে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র। আগামী এপ্রিলে এ আলোচনা শুরু হবে বলে জানা গেছে। ইরাকে এখন আড়াই হাজার মার্কিন সেনা আছে। সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা প্রথম শুরু হয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে। নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে এই প্রথমবার আলোচনা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বুধবার (২৪ মার্চ) এসব তথ্য দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে।

মার্কিন ও জোট বাহিনীর সেনার ইরাকে থাকার ঘোষিত উদ্দেশ্য হলো ইরাকি বাহিনীকে প্রশিক্ষিত করা, যাতে তারা ইসলামিক স্টেট বা আইএসের মোকাবিলা করতে পারে। আইএস যাতে আবার ইরাকে তাদের শক্তি প্রতিষ্ঠা না করতে পারে।

এবার আগামী এপ্রিলে ইরাকে থাকা সেই আড়াই হাজার মার্কিন সেনা প্রত্যাহার করা নিয়ে আলোচনায় বসবেন দুই দেশের কর্তারা। তবে শুধু সেনা প্রত্যাহার নিয়েই আলোচনা হবে না; বাণিজ্য, পরিবেশ, সাংস্কৃতিক বিষয়েও কথা হবে। দ্বিপাক্ষিক স্বার্থের বিষয়েও কথা হবে।

ইরানের জেনারেল সুলেইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিকে হত্যার পর ওয়াশিংটনের সঙ্গে বাগদাদের সম্পর্ক খারাপ হয়েছে। এরপর ইরাকের পার্লামেন্টে অ্যামেরিকার নেতৃত্বাধীন জোট বাহিনীর চলে যাওয়ার ব্যাপারে প্রস্তাব গৃহীত হয়েছে। এই প্রস্তাব অবশ্য সরকার মানতে বাধ্য নয়। সম্প্রতি দুই দেশের সম্পর্ক আগের তুলনায় কিছুটা ভাল হয়েছে। তবে ইরানপন্থি কিছু দল পার্লামেন্টে সমানে মার্কিন বাহিনী প্রত্যাহারের দাবি তুলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office