শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন না বাইডেন

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

ইরানের ওপর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন বর্তমন প্রেসিডেন্ট জো বাইডেন।

রোববার তিনি মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। বাইডেন বলেন, ২০১৫ সালে সম্পাদিত পরমাণু সমঝোতার সব শর্ত পূরণ করলে তবেই যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। খবর সিবিএস নিউজের।

ট্রাম্প ২০১৮ সালে একতরফাভাবে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে গেলে ইরান এর শর্ত মানা বন্ধ করে দেয়।

এদিকে যুক্তরাষ্ট্র সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলে ইরান পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো পূর্ণভাবে মানা শুরু করবে বলে জানিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

রোববার ইরানের বিমানবাহিনী ও অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ও পাইলটদের এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন বলে ইরনা জানিয়েছে।

খামেনি বলেন, ইরান তখনই পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো পূর্ণভাবে মানতে শুরু করবে যখন যুক্তরাষ্ট্র মুখে বা কাগজে নয়; বরং বাস্তবে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। এটিই ইরানের চূড়ান্ত ও অলঙ্ঘনীয় নীতি। এ বিষয়ে দেশের সব কর্মকর্তা একমত। কেউ এই নীতি লঙ্ঘন করবে না।

পরমাণু সমঝোতা ও নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন ও ইউরোপীয় নেতাদের প্রতি ইঙ্গিত করে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র বা ইউরোপ কোনো ধরনের শর্তারোপের অধিকার রাখে না। কারণ তারা পরমাণু সমঝোতায় প্রতিশ্রুতি দিয়ে সেগুলো লঙ্ঘন করেছেন।

এখন যে পক্ষ শর্তারোপ করতে পারে সেটি হলো ইরান। কারণ ইরান প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করেছে।

এদিকে তেল নিষেধাজ্ঞাসহ বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো তুলে না নিয়ে তেহরানের ওপর আর্থিক চাপ কমিয়ে আনার উপায় নিয়ে ভাবছে বাইডেন প্রশাসন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office