শিরোনাম
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

ইরানে পাকিস্তানের ক্ষেপনাস্ত্র হামলা; চার শিশুসহ ৭ জন নিহত: রাষ্ট্রীয় গণমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরানে পাকিস্তানের ক্ষেপনাস্ত্র হামলা; চার শিশুসহ ৭ জন নিহত: রাষ্ট্রীয় গণমাধ্যম

সংগৃহীত ছবি

ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলায় বৃহস্পতিবার ৪ শিশুসহ ৭জন নিহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানায়।

ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ডেপুটি প্রাদেশিক গভর্নর আলিরেজা মারহামাতিকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘পাকিস্তান ইরানের সীমান্তবর্তী একটি গ্রামে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে।’

তিনি আরো জানান, এই হামলায় নিহত ৩ নারী ও ৪ শিশুর কেউ ইরানি নাগরিক নয়।

গভর্নর জানান, পাকিস্তান সীমান্তে সারাভান নগরীর কাছে একটি গ্রাম লক্ষ্য করে হামলা চালানো হয়। খবর এএফপি’র।

ইরানের ‘মেহর বার্তা সংস্থা’ এরআগে গোলোযোগপূর্ণ অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কিছু লোক আহত হওয়ার খবর জানায়।

পাকিস্তানে ‘সন্ত্রাসী’ আস্তানায় ইরান হামলা চালানোর দুই দিন পর এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো। ওই হামলায় অন্তত দুই শিশু নিহত হয়।

বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহ নাহিয়ান বলেন, তেহরান পাকিস্তানে একটি ‘ইরানি সন্ত্রাসী গোষ্ঠীকে’ টার্গেট করে হামলা চালিয়েছিল।

তিনি বলেন, ইরানের দক্ষিণ-পূর্বে জিহাদি গোষ্ঠী জইশ আল-আদলের মারাত্মক হামলার প্রতিক্রিয়ায় এসব হামলা হয়। ২০১২ সালে গঠিত জইশ আল-আদল গোষ্ঠীটিকে তেহরান একটি ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office