শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরাত জাহান ঝুম’র কবিতা ‘সন্ধ্যা নদী’

  |   সোমবার, ১৮ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ইসরাত জাহান ঝুম’র কবিতা ‘সন্ধ্যা নদী’

বুকের ভিতর বাস করে এক সন্ধ্যা নদী
আকাশটা ছুঁয়ে দেব বলে নদীর পানে বুকটা পেতে দেই
বাগানের সব ফুল ফিরে ফিরে চায়
সবাই জানে ও পথ শূন্য ছিল !
দুঃখ জড়ানো ছিল সে এক শীতের কাথায়
রোদ শুকাতে দিয়েছিলাম সেদিন উনুনের মাঝে ।

শুনেছি নদী ভাঙ্গোনের বুকের পাশে যে গ্রাম শুয়ে আছে
তার অস্তিত্ব জুড়ে এখন শুধুই আঁধার ঘুমায় ।
মেঘপল্লিতে পাড়ার মোড়ে মোড়ে শেষ বিকেলের হাওয়াতে
ছোট ছোট কাশফুল উড়ে বেড়ায়
তার বাড়ি জুড়ে এখন শুধুই নিশিরাত ।

পাহাড় ঘেঁষে অচেনা জঙ্গলের মাঝে বাতাসের ডগায় যে নীল শাড়িটি উড়ে যায়
আকাশ তার নাম দিয়েছিল বৃষ্টি কন্যা ।
সারাদিন অন্ধকার বিষণ্ণ উষ্ণতার সাথে
সকল তৃষ্ণার অবসান পেরিয়ে
চাঁদের আলোতে জোয়ারের মুখে ভেসে ছিল এক বুদ্ধপূর্ণিমা ।

সেদিন ও রোমাঞ্চকর ছিল
দুয়ারে দুয়ারে চোখের জল ভিজেছিল
জন্মঋতু কোমরে বেঁধে , ঘোলা জলের মাঝে
এক বসন্ত বিকেলের পুষ্পিত সন্ধ্যার আকাশ জুড়ে
আমৃত্যু চলছে দীর্ঘশ্বাস ভরা
দুটি নগ্ন সাপের জমজ পুতুল খেলা ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office