শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ইসরায়েল-হামাস যুদ্ধ তেলের দাম বাড়তে পারে: বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসরায়েল-হামাস যুদ্ধ তেলের দাম বাড়তে পারে: বিশ্বব্যাংক

সংগৃহীত ছবি

ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়লে জ্বালানি তেল এবং কৃষি পণ্যের মতো কাঁচামালের দাম বাড়তে পারে। বিশ্বব্যাংক সোমবার এক প্রতিবেদনে এ কথা বলেছে।

দক্ষিণ ইসরায়েলে হামাস যোদ্ধাদের হামলার প্রতিশোধ নিতে গাজায় ইসরায়েলি হামলার শুরুর পর থেকে তেলের দাম ইতিমধ্যে ছয় শতাংশ বেড়েছে।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গাজায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণের ৮ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে, যার প্রায় অর্ধেক নারী ও শিশু।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ইতিমধ্যেই তেলের বাজারের উপর চাপ সৃষ্টি করেছে। এই যুদ্ধ ‘১৯৭০ এর দশকের পর থেকে পণ্যের বাজারের জন্য সবচেয়ে বড় ধাক্কা।’ এর মধ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের বিরূপ ফলাফল সম্পর্কে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দারমিত গিল সতর্ক করেছেন।

গিল একটি বিবৃতিতে বলেন, ‘এটি বিশ্ব অর্থনীতি বিঘিœত করার যে প্রভাব ফেলেছিল যা আজও অব্যাহত রয়েছে।’

তিনি বলেন, ‘নীতিনির্ধারকদের সজাগ থাকতে হবে। যদি সংঘর্ষ বাড়তে থাকে, তাহলে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো বিশ্ব অর্থনীতি ইউক্রেনের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত উভয় থেকেই দ্বিগুণ ধাক্কার সম্মুখীন হবে।’

বিশ্বব্যাংক বলেছে, বিশ্বের তেলের দাম এবং রপ্তানি কি হবে তার উপর অনেক সম্ভাব্য মূল্য বৃদ্ধি নির্ভর করবে।

একটি আশাবাদী পরিস্থিতিতে, তেল ৩ থেকে ১৩ শতাংশ বাড়তে পারে, এতে ব্যারেল প্রতি দাম বেড়ে দাঁড়াতে পারে ৯৩ থেকে ১০২ ডলার।

একটি মধ্যম দৃশ্যকল্পে দাম ১২১ ডলার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে তেলের দাম বেড়ে দাঁড়াতে পারে ১৪০ থেকে ১৫৭ ডলার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office