শিরোনাম
কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪২তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল, ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন, শরীআহ সুপারভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমদ এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমানসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার সভায় অংশগ্রহণ করেন। সভায় ২০২৪ সালের আর্থিক বিবরণী অনুমোদন করা হয়।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. এম জুবায়দুর রহমান বলেন, বিগত বছরগুলোতে ইসলামী ব্যাংক নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। একটি গোষ্ঠী দেশের শীর্ষ এ ব্যাংকটির ভিত্তিকে দুর্বল করে দিয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর গঠিত নতুন পরিচালনা পর্ষদ এবং ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় ব্যাংকটি ঘুরে দাঁড়াতে শুরু করে। ইতোমধ্যে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের সব দায় পরিশোধ করেছে। ২.৫ কোটি গ্রাহক ও সাধারণ মানুষের আস্থার কারণেই এটি সম্ভব হয়েছে।

তিনি বলেন, ইসলামী ব্যাংক গ্রাহকদের আস্থার প্রতীক। জুলাই বিপ্লবের পর ব্যাংকটিকে পুনরুদ্ধার ও গ্রাহকস্বার্থ রক্ষার জন্য বাংলাদেশ ব্যাংক বর্তমান পরিচালকবৃন্দকে নিয়োগ দিয়েছে। পরিচালকবৃন্দ সুশাসন প্রতিষ্ঠা ও আর্থিক ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য তিনি গ্রাহক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা এবং অনুপ্রেরণার জন্য শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office