শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আলতাফ হুসাইন। সোমবার (১৩ এপিল) থেকে তার এ দায়িত্ব কার্যকর হবে।

রোববার (১২ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সভায় বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ওমর ফারুক খানকে দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন আলতাফ হুসাইন এতদিন ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক (বিনিয়োগ) হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি ব্যাংকের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট উইং, ঢাকা সেন্ট্রাল জোন, কর্পোরেট ইনভেস্টমেন্ট ডিভিশন-২ এবং এসএমই ইনভেস্টমেন্ট ডিভিশন-২-এর প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

২০০৪ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইসলামী ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। এর আগে তিনি ব্র্যাক, মাইডাস, এসইডিএফ এবং গ্রামীণ ফান্ড-সহ বিভিন্ন উন্নয়ন সংস্থায় কাজ করেছেন।

শিক্ষাজীবনে আলতাফ হুসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি এফবিসিসিআই, বিআইবিএম, আইএফসি, ডিসিসিআই ও সিআরআইএসএল-সহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office