বিজ্ঞপ্তি | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৪৮ বার পঠিত | পড়ুন মিনিটে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী‘আহ সুপারভাইজরি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতী শামছুদ্দীন জিয়া।
সভায় ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রফেসর ড. মোঃ শামছুল আলম, প্রফেসর ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক ও ড. মোঃ নূরুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওমর ফারুক খাঁন এবং কমিটির সচিব ও ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা উপস্থিত ছিলেন।