শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ইয়েমেনে মসজিদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২৯

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ০১ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ২৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মারিবের দখল নিতে সাম্প্রতিক দিনগুলোয় সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে ব্যাপক লড়াই চলছে ফাইল ছবি: এএফপি

ইয়েমেনের মারিব প্রদেশে একটি মসজিদে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নারী, শিশুসহ ২৯ বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। দেশটির তথ্যমন্ত্রী আজ সোমবার টুইট করে এ হামলার কথা জানান। এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ওই টুইট বার্তায় ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল-ইরিয়ান বলেন, একটি মসজিদ ও একটি ধর্ম শিক্ষার স্কুলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়।

মারিব প্রদেশের গভর্নরের কার্যালয় থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় রোববার মধ্যরাতে এ হামলা হয়। সরকারের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার জন্য হুতি বিদ্রোহীদের দায়ী করা হলে ইরান–সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠী এখনো এ হামলার দায় স্বীকার করেনি।

ইয়েমেনের জ্বালানি তেলসমৃদ্ধ উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকা এখন হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে শুধু মারিব। মারিবের নিয়ন্ত্রণ নিতে সেখানে সাম্প্রতিক দিনগুলোয় দুই পক্ষের মধ্যে লড়াই চলছে।

২০১৪ সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে মানসুর হাদি সরকারকে ক্ষমতাচ্যুত করে। এর পর থেকে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের লড়াই চলছে। ২০১৫ সালের মার্চে হাদি সরকারকে আবারও ক্ষমতায় আনতে দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office