শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদুল আজহায় ৭ দিন ব্যাংক বন্ধ, শিল্পাঞ্চল ও বন্দরে সীমিত কার্যক্রম চালু থাকবে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২০ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদুল আজহায় ৭ দিন ব্যাংক বন্ধ, শিল্পাঞ্চল ও বন্দরে সীমিত কার্যক্রম চালু থাকবে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংক টানা সাত দিন বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে নির্দিষ্ট শিল্পাঞ্চল ও বন্দর এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

২৩ ও ২৪ মে দেশের সব ব্যাংক শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। গ্রাহকরা এ সময় নিয়মিত সব ধরনের ব্যাংকিং লেনদেন সম্পন্ন করতে পারবেন।

 

২৫ ও ২৬ মে ঢাকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের পোশাকশিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো সীমিত সময়ের জন্য খোলা থাকবে।
এ সময় ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং কর্মকর্তা-কর্মচারীদের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত।

সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় আমদানি-রপ্তানি ও কাস্টমস কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট ব্যাংক শাখা ও বুথগুলো সীমিতভাবে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ঈদের দীর্ঘ ছুটিতে নগদ লেনদেনের চাপ সামাল দিতে সব এটিএম বুথ, ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সার্বক্ষণিক সচল রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এ

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office