শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ঈদের ছুটির পর বুধবার খুলছে ব্যাংক-বিমা-‌শেয়ারবাজার

অর্থনীতি ডেক্স   |   মঙ্গলবার, ১৮ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদের ছুটির পর বুধবার খুলছে ব্যাংক-বিমা-‌শেয়ারবাজার

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিকসহ টানা পাঁচ দি‌নের ছু‌টি শেষ হচ্ছে আজ মঙ্গলবার (১৮ জুন)। আগামীকাল বুধবার (১৯ জুন) খুলছে অফিস-আদালত, স‌ঙ্গে খুল‌ছে ব্যাংক বিমা ও শেয়ারবাজার।

ত্যাগের মহিমায় সারা দেশে সোমবার (১৭ জুন) পালিত হ‌য় মুসলমানদের অন্যতম বড় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষ্যে ১৬, ১৭ ও ১৮ জুন (রোব, সোম ও মঙ্গলবার) তিনদিন ছুটি। এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি ছিল। এ কার‌ণে এবারের ঈদের ছুটি পড়েছে পাঁচদিন। ফ‌লে টানা পাঁচদিন ঈদের ছুটি শেষে বুধবার অফিসপাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।

তবে যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন সরকারি বেসরকারি বেশিরভাগ কর্মজীবী তাদের অনেকে এক দুইদিন ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস আদালতে পুরোপুরি কার্যক্রম শুরু হতে আগামী সপ্তাহ লেগে যাবে। তখনই রাজধানী ফিরবে আগের রূপে।

এদিন পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। সোমবার কসাই না পাওয়াসহ বিভিন্ন কারণে যারা ফরজ এই ইবাদত পালন করতে পারেননি, তারাই আজ পশু কোরবানি দিচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office