শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের ছুটি শেষে  স্বাভাবিক ব্যাংক লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

পবিত্র ঈদুল ফিতরের টানা ৭ দিনের ছুটি শেষে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হয়েছে নিয়মিত কার্যক্রম। সোমবার (২৪ মার্চ) সকাল ১০টা থেকে ব্যাংকগুলোতে লেনদেন শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত চলবে। আর অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

দীর্ঘ ছুটির পর প্রথম কর্মদিবসে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দেখা গেছে ঈদের শুভেচ্ছা বিনিময়ের আনন্দঘন পরিবেশ। অনেক শাখায় কর্মকর্তা-কর্মচারীরা একে অপরকে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জানান। তবে গ্রাহকের উপস্থিতি ছিল তুলনামূলক কম।

 

ব্যাংকাররা বলছেন, ছুটির কারণে অনেক গ্রাহক এখনো রাজধানীতে ফেরেননি। ফলে প্রথম দিন ব্যাংকগুলোতে স্বাভাবিকের তুলনায় লেনদেন কম হয়েছে। তবে ধীরে ধীরে গ্রাহক উপস্থিতি বাড়বে বলে আশা করছেন তারা।

ব্যাংকে আসা কিছু গ্রাহক নগদ অর্থ জমা ও উত্তোলনের পাশাপাশি আমদানি-রপ্তানি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করেছেন। ভিড় কম থাকায় অনেকেই দ্রুত কাজ সম্পন্ন করতে পেরেছেন বলেও জানান।

 

সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা জানান, ঈদের ছুটির সময় গ্রাহকদের সুবিধার্থে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করা হয়েছিল। ফলে ছুটির মধ্যেও গ্রাহকরা নির্বিঘ্নে টাকা উত্তোলন করতে পারছেন। একইসঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে সার্বক্ষণিক নজরদারি চালানো হয়।

অগ্রণী ব্যাংক কর্মকর্তা জানান, দীর্ঘ ছুটির পর ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। প্রথম দিন গ্রাহকের উপস্থিতি কিছুটা কম থাকলেও আগামী কয়েকদিনের মধ্যে তা বাড়বে।

এদিকে দুই দিন ব্যাংকিং কার্যক্রম চলার পর স্বাধীনতা দিবসসহ আবারও টানা তিন দিনের ছুটি পড়ছে। ফলে আগামী সপ্তাহের রোববার থেকে ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office